আজ থেকে ‘সব সুখ তোর জন্য’ চলচ্চিত্রের শুটিং শুরু
বিনোদন প্রতিবেদক, ঢাকা : সালমান শাহ'র সত্যের মৃত্যু নেই, বুকের ভিতর আগুন সহ অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রের নির্মাতা এবং শতাধিক সুপারহিট চলচ্চিত্রের কাহিনীকার ছটকু আহমেদ সম্প্রতি শেষ করলেন "সব সুখ তোর জন্য" শিরোনামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনী, সংলাপ, চিত্রনাট্যের কাজ।
আজ থেকে লক্ষীপুরে শুরু হলো চলচ্চিত্রটির শুটিং। পরিচালনা করছেন আলাউদ্দিন সাজু। এক তরুনীকে ঘিরে দুই তরুণের প্রেম কাহিনী এবং ফ্যামিলি ড্রামা চিত্রিত হবে এই চলচ্চিত্রে। চিত্রনায়ক আফফান মিতুল ও আরিয়ান শাহ'র বিপরীতে অভিনয় করছেন নবাগতা চিত্রনায়িকা নাইরুজ সিফাত।
এছাড়া লক্ষীপুরের শতাধিক সাংস্কৃতিক কর্মী বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন এই চলচ্চিত্রে। দ্বিতীয় লট থেকে অভিনয় করবেন গুণী অভিনেতা তারিক আনাম খান, নূনা আফরোজ, চঞ্চল সৈকত, দিলারা জামান এবং মিশা সওদাগর।
"সব সুখ তোর জন্য" চলচ্চিত্রের মাধ্যমে নাইরুজ সিফাতের অভিষেক হলেও আফফান মিতুলের মুক্তি পেয়েছে হরিজন ও নেকাব্বরের মহাপ্রয়াণ শিরোনামের দুইটি চলচ্চিত্র। এদিকে, আরিয়ান শাহ'র মুক্তি পেয়েছে "আগে যদি জানতাম তুই হবি পর" এবং 'উতলা মন" শিরোনামের দুইটি চলচ্চিত্র। মুক্তির অপেক্ষায় আছে আফফান মিতুলের "গন্তব্য" এবং "নিশ্চুপ ভালোবাসা" ও "কাকতাড়ুয়া" নামের ৩টি চলচ্চিত্র।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি