আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাব এবার আরও জোরালোভাবে পড়েছে দেশের স্বর্ণবাজারে। সব ক্যাটাগরির স্বর্ণেই বড় পরিমাণ মূল্যবৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম এক ভরিতে ১ লাখ ৭৮ হাজার টাকার ঘর অতিক্রম করেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্যসূচি ঘোষণা করে বাজুস। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশের স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণ বা তেজাবি সোনার দাম বেড়েছে। এ কারণে সমন্বয় করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা দরে। ২১ ক্যারেটের দাম হবে ১ লাখ ৭০ হাজার ৭০২ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪৬ হাজার ৩১৮ টাকা দরে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি