৭ মে ২০২৬

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সরকারি বাসভবন গণভবন থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

গণমাধ্যমে পাঠানো প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সই করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দেশে উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

রাত পোহালেই শুরু হবে বাংলার নতুন একটি বছর। প্রতিবছর বাঙালিরা বেশ জাঁকজমকভাবে পালন করে নববর্ষের দিনটি। বর্ণিল উৎসবে মেতে ওঠে পুরো দেশ। গানে গানে, আনন্দ আয়োজনে নতুন বছরটিকে বরণ করে নেয় বাঙালি। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে মেতে ওঠে পুরো বাঙালি জাতি। কিন্তু এবার সেই আয়োজন করতে পারছেন না বাঙালি।

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে এবার নববর্ষের অনুষ্ঠান হচ্ছে না। ঝুঁকি এড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বাইরে নববর্ষের কোনো অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছেন। আজকে জাতির উদ্দেশে দেয়া ভাষণেও দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনার কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচার করবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি