৫ মে ২০২৬

আজ পবিত্র ঈদুল ফিতর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আজ পবিত্র ঈদুল ফিতর
বাংলাপ্রেস ডেস্ক: আজ শুক্রবার (১৪ই মে) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বৃহস্পতিবার (১৩ মে) জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানিয়েছে। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে (বুধবার) ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। এর সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার চট্টগ্রাম, মৌলভীবাজার ও জামালপুরের অনেক এলাকায় ঈদ উদযাপন করা হয়েছে। করোনার কারণে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই আসছে এবারের ঈদ। ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার কথা তা ম্লান করে দিয়েছে মহামারী করোনাভাইরাস। করোনা মোকাবেলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে হচ্ছে না ঈদের নামাজের জামাত। ঈদ জামাত হবে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে। এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। হচ্ছে না শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি