আজ লেট’স টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে তরুণদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: দেশ ও আগামীর বাংলাদেশ নিয়ে ভাবনা জানতে তরুণদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৩ নভেম্বর) দুপুর তিনটায় শুরু হবে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই আয়োজিত ‘লেট’স টক উইথ শেখ হাসিনা’।
সিআরআইসূত্র জানায়, সারাদেশ থেকে বাছাই করা ১৫০ জন অংশগ্রহণকারী তরুণের সাথে দেশের বিভিন্ন নীতি নির্ধারনী বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করবে এই আয়োজনে।
এটিই বাংলাদেশের প্রথম কোনো অনুষ্ঠান যেখানে সরাসরি তরুণদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী। এরআগে, গত ১৬ নভেম্বর এ লেটস টক হবার কথা ছিলো। তবে আগের দিন (১৫ নভেম্বর) অনিবার্য কারণে তা স্থগিতের কথা জানায় আয়োজক সংস্থা সিআরআই। পরে ২৩ নভেম্বর লেটস টক অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি