৪ মে ২০২৬

আজ কোজাগরী লক্ষ্মী পূজা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আজ কোজাগরী লক্ষ্মী পূজা

বাংলাপ্রেস ডেস্ক: মা লক্ষ্মী (Devi Lakshmi) হলেন ধনসম্পদের দেবী (Goddess of Wealth)। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। কোজাগরী পূর্ণিমার (Kojagori Purnima) দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার।

বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর (Kojagori Lakshmi) আরাধনা করা হয়। ‘কোজাগরী’ কথাটির অর্থ ‘কে জেগে আছ?’ হিন্দু পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তাঁর ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী। দেখে নিন লক্ষ্মী পুজোর নিয়মকানুন, মন্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য।

কোজাগরী লক্ষ্মী পুজোর শুরুর আগে

* গঙ্গাজল ছিটিয়ে নারায়ণকে স্মরণ করে লক্ষ্মী পুজো শুরু করতে হয়। পুজোর স্থানে তামার পাত্রে জল রেখে তা সূর্য দেবতাকে অর্পণ করতে হয়।

* মাটির গোল ডেলার উপর কিছু ধান রেখে, ঘটে স্বস্তিক বা পুত্তলিকা চিহ্ন এঁকে বসান। ঘটের মধ্যে গঙ্গাজল দিয়ে, তার মধ্যে সিঁদুর ফোঁটা লাগানো বিজোড় সংখ্যার পাতা বিশিষ্ট আম্র পল্লব রাখুন। পাতার উপর হরিতকী, ফুল, দূর্বা, ডাব বা কলা দিয়ে ঘট সাজান।

* এবার লক্ষ্মী পুজো শুরু করুন নিষ্ঠা করে।

কোজাগরী লক্ষ্মী পুজো ২০২১ -এর নির্ঘণ্ট

এই বছর লক্ষ্মীর পুজো পড়েছে দু'দিন। ১৯ অক্টোবর সন্ধ্যা ৭.০৩ মিনিট থেকে ২০ অক্টোবর রাত ৮.২৬ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি