৬ মে ২০২৬

আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৯তম জাতীয় সমাবেশে যোগ দি‌তে আজ সকালে গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গাজীপু‌রের আনসার ভিডিপি একাডেমিসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে‌ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আনসার-ভিডিপি কর্মকর্তা মো. আমিনুজ্জামান তালুকদার জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করবেন। কুচকাওয়াজ শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। এছাড়া দক্ষতা এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আনসার-ভিডিপি সদস্যদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার জানান, আনসার ভিডিপি একাডেমিসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা জোরদারে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা দা‌য়িত্ব পালন কর‌ছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি