৮ মে ২০২৬

আজ ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আজ ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন। ২০ বছরের মধ্যে নেপালের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই হবে প্রথম দ্বিপাক্ষিক সফর।

বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকলেও তাদের মধ্যে বাণিজ্যসহ অন্যান্য সহযোগিতা আসিয়ান বা ইউরোপের দেশগুলোর তুলনায় অনেক কম। এই প্রেক্ষাপটে গাওয়ালির এ সফরের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার বিদ্যমান আঞ্চলিক সম্পর্ক আরও জোরদারের আশা করছেন তারা।

আগামীকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন গাওয়ালি। এ বৈঠকে বাণিজ্য, বিদ্যুৎ, কানেক্টিভিটি, বিনিয়োগসহ অন্যান্য সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

এ বিষয়ে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে সামস বলেন, গত নভেম্বরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নেপাল সফরে যান, যা ছিল বাংলাদেশের কোনো রাষ্ট্রপতির প্রথম কাঠমান্ডু সফর।

তিনি বলেন, ওই সফরের সাফল্যকে এগিয়ে নেওয়ার জন্য আরও দ্বিপাক্ষিক রাজনৈতিক সফর দরকার এবং এর ধারাবাহিকতায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।

এর আগে বিভিন্ন সময়ে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন। তবে সেসবের কারণ ছিল আঞ্চলিক বা বহুপাক্ষিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ বলে তিনি জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি