৫ মে ২০২৬

আজ ঢাকা আসছে নিউজিল্যান্ড দল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আজ ঢাকা আসছে নিউজিল্যান্ড দল
বাংলাপ্রেস ডেস্ক: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে টম ল্যাথামের নেতৃত্বে আজ মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকায় আসছে নিউজিল্যান্ড দল। চাটার্ড বিমানে চেপেই উইন্ডিজ সফর শেষে বাংলাদেশ এসেছিল অস্ট্রেলিয়া। উইন্ডিজ-বাংলাদেশ সফর মিলে দেশটির নাকি খরচ হয়েছিল প্রায় ২৪ কোটি টাকা! তাদের প্রতিবেশি নিউজিল্যান্ড অবশ্য সে পথে হাঁটেনি। তারা ঢাকা আসছে চাটার্ড প্লেন না, বাণিজ্যিক বিমানেই। প্রায় ২১ জনের কিউই বহর ঢাকায় পা রাখবে আজ মঙ্গলবার দুপুরে। আর দুজন আছেন আগে থেকেই। সোমবার রাত থেকেই অবশ্য পুরো ইন্টারকন্টিনেন্টাল হোটেল চলে যাচ্ছে বায়োবাবলের মাঝে। পাঁচ তারকা এই হোটেলে অবশ্য অস্ট্রেলিয়া সফরের সকল নিয়মই মানা হচ্ছে। চারদিন আগে ঢাকা এসেও হোটেলের রুম থেকে বের হতে পারেননি কিউই তিন পর্যবেক্ষক। রাত থেকে তারা ঘুড়ে দেখার সুযোগ পাবেন হোটেলের বায়োবাবল সিস্টেম। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, সবাই ২৪, ২৫ এবং ২৬ তারিখ রুম কোয়ারেন্টাইন করবেন হোটেলে। এই তিনদিনে দু’দফায় টেস্ট হবে। এই টেস্টের রিপোর্টের ভিত্তিতে ২৭ তারিখে সবাই বায়োবাবলের বাইরে আসতে পারবেন। তারপর তাদের প্র্যাক্টিস এবং অন্যান্য কার্যক্রম শুরু করতে পারবেন। কিউই দলের পর মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা আসবেন সাকিব আল হাসান। আসার কথা রঙ্গনা হেরাথসহ বাকি কোচিং স্টাফের। তিন দিনের হোটেল কোয়ারেন্টাইন করতে হবে সবারই। অন্যরা অবশ্য দিনের বেলাতেই চেক ইন করবেন হোটেলে। এর জন্য অবশ্য প্রায় ৪০ জনের করোনা টেস্ট করিয়েছে বিসিবি। আগের বারের মতো এবারও প্রকাশ করা হবে না সেই পরীক্ষার ফল। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি