আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সুইজারল্যান্ডে সফর শেষে আজ শনিবার (২৫ জানুয়ারি) দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানিয়েছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় যোগ দিতে সুইজারল্যান্ড সফরের প্রথম দিন থেকে এ পর্যন্ত প্রায় অর্ধশত বৈঠকে অংশ নিয়েছেন তিনি।
চার দিনের সফরে গত সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ার লাইন্সযোগে সুইজারল্যান্ডের উদ্দেশে রওয়ানা হন প্রধান উপদেষ্টা।
গত মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টা ২৫ মিনিটে জুরিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।
সুইজারল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দিন থেকেই ভীষণ ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশগ্রহণ ছাড়াও তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন।
সূত্র জানায়, প্রায় অর্ধশত বৈঠকের মধ্যে সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ৪টি, মন্ত্রী পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ৪টি, জাতিসংঘ বা এ জাতীয় সংস্থার প্রধান বা শীর্ষ নির্বাহীদের সঙ্গে ১০টি, সিইও বা উচ্চপর্যায়ের ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে ১০টি, ডব্লিউইএফ আয়োজিত অনুষ্ঠান ৯টি (যার মধ্যে আনুষ্ঠানিক রাতের খাবার ও মধ্যাহ্নভোজ ৪টি), গণমাধ্যমে অংশগ্রহণ ৮টি ও অন্যান্য ২টি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি