৫ মে ২০২৬

আজ বিকেলে রাষ্ট্রপতি সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আজ বিকেলে রাষ্ট্রপতি সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে আজ দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাতের সময় নির্ধারিত রয়েছে।রাষ্ট্রপতির প্রেস উইং এই তথ্য নিশ্চিত করে।

এর আগে, বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে শেখ হাসিনাসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথবাক্য পাঠ করেন। সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

৩০ ডিসেম্বর সারাদেশের ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। এর মধ্যে ২৯৮টি আসনের ফল প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আওয়ামী লীগ ২৫৭টি, জাতীয় পার্টি ২২টি, বিএনপি পাঁচটি, ওয়ার্কার্স পার্টি তিনটি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দুইটি, বিকল্পধারা বাংলাদেশ দুইটি, গণফোরাম দুইটি, জাতীয় পার্টি (জেপি) একটি এবং তরিকত ফেডারেশন একটি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া স্বতন্ত্র হিসেবে তিন জন নির্বাচিত হয়েছেন।

তবে জোট হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এই নির্বাচনে আসন পেয়েছে ২৮৮টি, অন্যদিকে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন। বাকি তিনটি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এদিকে, একজন প্রার্থীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করায় ওই আসনের ফলও স্থগিত করা হয়েছে।।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি