৭ মে ২০২৬

আইসোলেশনে যাওয়ার ঘোষণা দিলেন পুতিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আইসোলেশনে যাওয়ার ঘোষণা দিলেন পুতিন
বাংলাপ্রেস ডেস্ক: অল্পকয়েক দিনের জন্যে আইসোলেশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এক-ডজনেরও বেশি সহচর করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ার খবর আসলে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। খবর রয়টার্স’র। তাজিকিস্তানে অনুষ্ঠিত হওয়া রুশ নেতৃত্বাধীন নিরাপত্তা জোটের এক সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে কথা বলছিলেন পুতিন। এই সম্মেলনে তার সশরীরে অংশ নেয়ার কথা থাকলেও পারেননি। তবে সঠিক কতজন আক্রান্ত হয়েছেন এর কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। কিংবা কতদিন নিজেকে বিচ্ছিন্ন করে রাখবেন পুতিন তাও নিশ্চিত হওয় যায়নি। তিনি বলেন, একজন কিংব দুজন আক্রান্ত হননি। কয়েক ডজন সহচর করোনায় আক্রান্ত হয়েছেন। যে কারণে কিছুদিনের জন্য আমাকে আইসোলেশনে যেতে হচ্ছে। এর আগে ৬৮ বছর বয়সী পুতিন রাশিয়ার উদ্ভাবিত স্পুটনিক ভি টিকার দুটো ডোজ নিয়েছেন। চলতি সপ্তাহে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি নিজেই এই টিকার কার্যকারিতা পরীক্ষা করেছেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি