৫ মে ২০২৬

আইসিইউতে থাকা নারীকে গণধর্ষণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আইসিইউতে থাকা নারীকে গণধর্ষণ

বিদেশ ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের মীরাটের একটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি থাকা এক নারীকে গণ ধর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটে।

চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেশ কয়েকজন কর্মী তাকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। পরে ওই ঘটনার সঙ্গে জড়িত চারজন পুরুষ ও একজন মহিলাকে আটক করে পুলিশ।

পুলিশ কর্মকর্তা হরিমোহন সিং জানান, ‘‘শ্বাস-প্রশ্বাসের সমস্যা বাড়ায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি অভিযোগ করেছেন, ‘রবিবার হাসপাতালের কিছু কর্মীরা তাকে গণধর্ষণ করে।’ এ ঘটনায় সংশ্লিষ্ট বিভাগের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মামলার তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।”

ওই নারীর স্বামী অভিযোগ করে পুলিশকে বলেন, ‘তার স্ত্রী হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলো। সেখানে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো। পরে আইসিইউ’র তিনজন কর্মীই তাকে গণধর্ষণ করে।’

মামলার তদন্তকারী এক কর্মকর্তা জানান, ‘ওই ঘটনার সময় আইসিইউর সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রাখা হয়েছিলো। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি