২৭ নভেম্বর ২০২৬

আইপিএলে খেলতে কেন রাজি হলেন না মোস্তাফিজ, জানাল ভারতীয় গণমাধ্যম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
আইপিএলে খেলতে কেন রাজি হলেন না মোস্তাফিজ, জানাল ভারতীয় গণমাধ্যম

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  আইপিএলের গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৭ মৌসুমের আগে নিলামের জন্য নিবন্ধনই করেননি বাংলাদেশের এই পেসার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সমর্থকদের তোপের মুখে পড়ার ভয়ে নিবন্ধন করেননি মুস্তাফিজ।

সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের পর কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল খেলার কথা ছিল মুস্তাফিজের। তবে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক অবনতি হওয়া ও বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে, এমন অভিযোগে তাকে বাদ দেওয়ার দাবি তোলা হয়।

ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স।

তবে ধারণা করা হচ্ছিল, দুই দেশের সম্পর্ক তুলনামূলকভাবে উন্নতি হওয়ায় আগামী মৌসুমের নিলামে হয়তো নাম দেবেন বাঁহাতি এই পেসার। 

বিসিসিআইয়ের কাছে আগ্রহী ক্রিকেটারদের তালিকা চেয়েছিল বিসিসিআই। সেখানে আগ্রহ দেখাননি মুস্তাফিজ। ফলে নিলামের প্রাথমিক তালিকায় বাঁহাতি পেসারের নাম পাওয়া যায়নি।

হঠাৎ আইপিএল নিজেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি মুস্তাফিজ। তবে বিশ্বস্ত একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, সমর্থকেরা নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারেন, সেই ভাবনা থেকেই মুস্তাফিজ নাম দেননি।

এ প্রসঙ্গে সূত্রটি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘গত বছরের তিক্ত অভিজ্ঞতা এখনো মুস্তাফিজের মনে টাটকা। সেই আশঙ্কা করছে অবিক্রীত থাকলে বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়তে হতে পারে। সমর্থকরা হয়তো তাকে লোভি বলেও আখ্যায়িত করতে পারেন।

ঠিক এ কারণেই তিনি মিনি নিলামে নিবন্ধন না করার সিদ্ধান্ত নিয়েছেন।’

আইপিএল থেকে বাদ পড়ার পর পিএসএসের গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। আগামী আসরেও লাহোরের হয়ে তাকে খেলতে দেখা যেতে পারে। সূত্রটি বলেন, ‘গত মৌসুমে মুস্তাফিজ পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন। আগামী মৌসুমেও পিএসএলে খেলতে পারেন।’

মুস্তাফিজ না থাকলেও বাংলাদেশের ১২ জন ক্রিকেটার আইপিএল নিলামে নিবন্ধন করেছেন। তালিকায় আছেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী, শামীম পাটোয়ারী, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি