আইন সংশোধন করে জামায়াতের বিচার করা হবে : আইনমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলা প্রেস, ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর বিচারে আইন সংশোধনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘শিগগিরই এই আইন পাস করা হবে। তারপর বিচার কার্যক্রম শুরু হবে। ’
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাব–রেজিস্ট্রারদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জামায়াতে ইসলামী। বুধবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন যে দল আবেদন করেছে, সেটাও ওই পরিকল্পনার অংশ কি না, তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। যদিও, বিডিপির সঙ্গে সম্পৃক্ততা জামায়াত স্বীকার করছে না। তবে নতুন দলটির নেতারা সবাই জামায়াত-শিবিরের।
মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতে ইসলামীর বিচারের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রথম কথা হচ্ছে, আমরা মানবতাবিরোধী অপরাধী ও যুদ্ধাপরাধীদের বিচার করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই বিচার করে দেখিয়েছে, এই বিচার আওয়ামী লীগ সরকার করে এবং অনেক রায় কার্যকরও হয়েছে।
জামায়াতে ইসলামীর বিচারের জন্য আইনের পরিবর্তন দরকার হবে, সেটা আগেই বলেছি। আইনের সংশোধনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আমরা কিছুদিনের মধ্যে এই আইন পাস করব। তারপর বিচার কার্যক্রম শুরু হবে। ’
জামায়াতে ইসলামীর নতুন নামে নিবন্ধনের আবেদনের বিষয়ে আইনমন্ত্রী জানান, নিবন্ধনের জন্য তারা ইসিতে আবেদন করেছে। আদালতের মতো এটি বিচারাধীন বিষয়। দেখতে চান ইসি কীভাবে মোকাবিলা করে। তারপর তিনি এ বিষয়ে বক্তব্য দেবেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা : অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: এলজিআরডি মন্ত্রী
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি