৭ মে ২০২৬

আইএস’র দায় স্বীকার ষড়যন্ত্রের অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আইএস’র দায় স্বীকার ষড়যন্ত্রের অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, অতীতের ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে পারি কোন দুর্ঘটনা ঘটলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স নামক ওয়েবসাইট থেকে আইএস দায় স্বীকার করত। এটি একটি ষড়যন্ত্র। যে যতোই ষড়যন্ত্র করুক বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান নেই।

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে লায়ন জেলা ৩১৫ বি/১ বাংলাদেশের ২৩তম বার্ষিক সম্মেলন শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনো সন্ত্রাসকে পছন্দ করে না, কোনোদিন জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না।

গত সোমবার রাতে গুলিস্তানে বোমা হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করা গেছে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দুই আহত পুলিশ সদস্য শঙ্কামুক্ত। তারা আজকে বাড়ি ফিরবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট দক্ষ, তারা দ্রুত সময়ের মধ্যে এ হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে সব কিছু উদঘাটন করবে।

জঙ্গিরা জামিনে মুক্ত হয়ে আবার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে কি-না জানতে চাইলে বলেন, এদেশের আইন ও বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগ কাকে জামিন দিল, কাকে শাস্তি দিল সেটা আমাদের দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যে ক্রাইম করেছেন তাকে বিচারের মুখোমুখি করে দিতে পেরেছি কি-না। নিরাপত্তা বাহিনী সেটা করছে।

নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় যে-ই জড়িত থাকুক কাউকে ছাড় দেয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, নুসরাত হত্যাকাণ্ডে পুলিশ সদস্যদের ভূমিকা উল্লেখ করে পুলিশ সদর দফতরে একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনের একটি কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হবে। সে অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি