৫ মে ২০২৬

আগুন জ্বলছে আমার মনেও : নরেন্দ্র মোদী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আগুন জ্বলছে আমার মনেও : নরেন্দ্র মোদী

বিদেশ ডেস্ক: পুলওয়ামা কাণ্ডের পরে দেশবাসীর মনে আগুন জ্বলছে। দেশের সাধারণ নাগরিকদের মতো তাঁর মনেও জ্বলছে আগুন। জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রবিবার ১৭ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী এদিন এসেছিলেন বিহারের বারাউনিতে। সেখানে পটনা মেট্রো রেল প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেখানেই জঙ্গি হানায় নিহত দুই জওয়ান পটনার সঞ্জয়কুমার সিংহ ও ভাগলপুরের রতনকুমার ঠাকুরের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমি তাঁদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি।’’ এর পরেই তিনি জানান, ‘‘আমি অনুভব করতে পারছি, দেশবাসীর মনে কত আগুন জমা হয়েছে। যে আগুন আপনাদের মনে রয়েছে, সেই আগুন রয়েছে আমার মনেও।’’ গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানায় ৪৪ জন জওয়ানের মৃত্যুর পরে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি