আগুন জ্বালিয়ে ধান পুড়িয়ে সমস্যার সমাধান হবে না: কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বর্তমান সরকার কৃষক বান্ধব। ধানের দাম নিয়ে সংকট ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হবে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগুন জ্বালিয়ে ধান পুড়িয়ে সমস্যার সমাধান হবে না। সরকার কৃষক বান্ধব। ধানের দাম নিয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
এসময় তিনি বলেন, ভারতের যে দল বা জোট ক্ষমতায় আসুক তাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে। ভারতের নির্বাচনের পর দুদেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে।
এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, বিআরটিসির ৬০০ বাস ভারত থেকে আসবে। ইতোমধ্যে ১৭৯টি বাস এসেছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি