৬ মে ২০২৬

আগস্টে রেমিট্যান্স এসেছে ২০৩ কোটি লাখ ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আগস্টে রেমিট্যান্স এসেছে ২০৩ কোটি লাখ ডলার
বাংলাপ্রেস,ঢাকা: গেলো আগস্টে দেশে আবারো বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। এই সময় ২০৩ কোটি ৮০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এতে এক বছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১২.৬ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। হিসাব অনুযায়ী, জুলাই এবং আগস্টে মোট রেমিট্যান্স এসেছে ৮১৩ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রণোদনাসহ নানা নীতি সহায়তা দিয়ে আসছে সরকার। যার কারণে বৈধ চ্যানেলে বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। বর্তমানে ব্যাংকে ১ ডলারের বিপরীতে ৯৬ থেকে ৯৮ টাকা পাওয়া যাচ্ছে। সাথে আড়াই শতাংশ প্রণোদনা যোগ হচ্ছে। ফলে রেমিট্যান্সে সব মিলিয়ে ১০০ টাকার মতো পাওয়া যাচ্ছে। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি