৮ মে ২০২৬

আগস্টে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আগস্টে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা
বাংলাপ্রেস ডেস্ক: সদ্য বিদায়ী আগস্টে দেশে ২৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে ৭ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বছরের একই সময়ে দেশে ২২২ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮ দশমিক ৯০ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন জানান, সদ্য বিদায়ী আগস্টের ৩০ দিনে ২২২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া ৩১ আগস্ট দেশে ১৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। সবশেষ গত জুলাইয়ে দেশে ২৪৮ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা। সবমিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ২ মাসে (জুলাই-আগস্ট) ৪৯০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যেখানে গত বছর একই সময়ে ৪১৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি