৮ মে ২০২৬

আগষ্ট মাসে মূল্যস্ফীতি ৮.২৯ %

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আগষ্ট মাসে মূল্যস্ফীতি ৮.২৯ %
বাংলাপ্রেস ডেস্ক:মূল্যস্ফীতি কিছুটা কমেছে আগস্ট মাসে। গত মাসে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৯ শতাংশ হয়েছে, যা গত ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন। গত জুলাই মাসে এই হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। আজ রবিবার আগস্ট মাসের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএসের হিসাব অনুসারে, গত আগস্ট মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ। আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় ৮ দশমিক ৬০ শতাংশ। খাদ্য খাতে আগের মাসের চেয়ে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। কমেছে খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি। এছাড়া আগস্ট মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৫০ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২৮ শতাংশ। আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৪ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৮৭ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৯ শতাংশ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি