৪ মে ২০২৬

আঘাতপ্রাপ্ত তামিম দুবাইয়ের হাসপাতালে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আঘাতপ্রাপ্ত তামিম দুবাইয়ের হাসপাতালে

বাংলাপ্রেস অনলাইন: শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ খেলা অবস্থায় শনিবার বাঁ-হাতে চোট পান তামিম। এক্স-রে করার জন্য তামিম ইকবালকে দুবাইয়ের একটি হাসপাতালে নেয়া হয়েছে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে খেলছে বাংলাদেশ দল। এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে।

শুরুর ধকল কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় ওভারে ফের বিপদে পড়ে বাংলাদেশ দল। ইনজুরিতে আক্রান্ত দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এশিয়া কাপ শুরুর আগেই আঙুলের ইনজুরিতে আক্রান্ত তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। সেই অনিশ্চয়তা কাটিয়ে শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নামেন তিনি।

কিন্তু লাসিথ মালিঙ্গার করা ইনিংসের প্রথম ওভারে লিটন দাস ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া বাংলাদেশ, দ্বিতীয় ওভারে হারায় তামিমকে।

সুরঙ্গা লাকমলের বাউন্সারে পুল করতে চেয়েছিলেন তামিম। কিন্তু বল গিয়ে তামিমের বাঁহাতে আঘাত হানে। প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। ডাগ আউটে বসে থাকা জাতীয় দলের ফিজিও ছুটে আসেন মাঠে। ব্যথা নিয়ে খেলাটা আর চালিয়ে যেতে পারেননি তামিম। ফেরেন সাজঘরে। ইনিংসের শেষ দিকে তার মাঠে ফেরা নিয়ে রয়েছে সংশয়।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি