৮ মে ২০২৬

আগামিকাল শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরর ইউনিট-২ এর পরীক্ষা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আগামিকাল শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরর ইউনিট-২ এর পরীক্ষা

জবি থেকে সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরর (জবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ইউনিট-২’ মানবিক শাখার ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ইউনিট - ২ এ প্রতি আসনের বিপরীতে অংশগ্রহণ করবে ২৭ জন পরীক্ষার্থী।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে সাংবাদিকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। ইউনিট-২ এর পরীক্ষা দুইটি শিফটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে অনুষ্ঠিত হবে। ১ম শিফটে সকাল১০টা থেকে ১১.৩০টা পর্যন্ত জোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীদের এবং ২য় শিফটে বিকাল ৩টা থেকে ৪.৩০টা পর্যন্ত বিজোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট এর ৮৫০টি আসনের বিপরীতে সর্বমোট ২২,৯৫০জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বেই স্ব-স্ব আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বেই সকল কেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে যাবে। এরপর কোন অজুহাতেই কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য যে কোন ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে রাখা বা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রবেশপত্র ছাড়া কোন পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।

এছাড়াও পুরান ঢাকার যানযটের কথা বিবেচনা রেখে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত একঘণ্টা পূর্বে কেন্দ্রের বাইরে অবস্থান নেয়ার জন্য পরামর্শ দেয়া হচ্ছে বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (jnu.ac.bd) এ পাওয়া যাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি