৮ মে ২০২৬

আগামিকাল সারা দেশে হেফাজতের বিক্ষোভ কর্মসূচি : হেফাজতে ইসলাম বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আগামিকাল সারা দেশে হেফাজতের বিক্ষোভ কর্মসূচি : হেফাজতে ইসলাম বাংলাদেশ

এম এ আহমেদ আরমান, চট্টগ্রাম উত্তর জেলা থেকে : মহানবী(সাঃ)কে কটুক্তি কারীর শাস্থির দাবীতে ভোলার বোরহানউদ্দীনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বর্বরোচিত হামলা চালিয়ে ৪জন কে শহীদ এবং শতাধিক মুসলমানদের আহত করার প্রতিবাদে হাটহাজারী বড় মাদ্রাসায় হেফাজত আমিরের কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে জামিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজত ইসলাম বাংলাদেশের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে আগামীকাল ২২ অক্টোবর বাদ জোহর হাটহাজারী (সব উপজেলা) ব্যাতিত বাংলাদেশের সকল জেলা শহরে বিক্ষোভ কর্মসূচিও ঘোষনা করা হয়েছে।

ব্রিফিংয়ে হেফাজতের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে অভিযুক্ত কটুক্তিকারী বিপ্লব চন্দ্র শুভর সর্বোচ্চ শাস্থি নিশ্চিত করার, ভোলায় পুলিশের গুলিতে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার, শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার, নির্বিচারে গুলি চালানো অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার এবং আটক তৌহিদী জনতাদের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহার করার দাবী জানানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে দাবী পূরন না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী। এ সময় নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী, মাওঃ আশরাফ আলী নিজামপুরি, মাও. জিয়াউল হাসান জিয়া, মাও.নাছির উদ্দীন মুনির, মাও.মীর ইদ্রিস, মাও. ছফিউল্লাহ,মাও.জাকারিয়া নোমান ফয়জী, মাও.হাফেজ ফয়সাল, মাও.ইমরান সিকদার, মাও.কারী মুবিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি