আগামীতে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন করা হবে: নির্বাচন কমিশনার সানাউল্লাহ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: নতুন ভোটার হালনাগাদ ২০২৫ উপলক্ষে নতুন ভোটারদের সাথে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবুল ফজল মোঃ সানাউল্লাহ।
আজ ২৭ জানুয়ারী দুপুরে দেবীগঞ্জ উপজেলার হলরুমে নির্বাচন অফিস মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেন, নির্দিষ্ট সময়ে খসরা হয়ে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। ভুয়া ভোটার তালিকা, মৃত ভোটারদের উপস্থিতি, বিদেশি নাগরিকদের উপস্থিতি, দ্বৈত ভোটারদের উপস্থিতি, এগুলো কাটিয়ে উঠার
জন্যই ভোটার তালিকা হাল নাগাদ করন। নির্বাচন কমিশনার আরো বলেন, আমাদের প্রত্যাশা হচ্ছে আগামীতে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন করার। এই ধরনের নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা। এদিকে, নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নির্বাচন কমিশনের হাতে নয়। তবে প্রধান উপাদেষ্টা যেমন বলেছেনচলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের প্রথম দিকে যে কোনো সময় দিনক্ষণ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় আরো উপস্তিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, দেবীগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার আহসান হাবিব, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা সহ নতুন ভোটার, ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক ও সাংবাদিকগণ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি