৪ নভেম্বর ২০২৬

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম
আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

 

বাংলাপ্রেস ডেস্ক: আগামীকাল শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইএন নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে।

মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আবার স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখতে হবে। পরে মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

বোর্ডগুলোর প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীরা দুটি ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো eduboardresults.gov.bd (https://eduboardresults.gov.bd) এবং ducationboardresults.gov.bd (https://educationboardresults.gov.bd)।

উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে লিখতে হবে: HSC Dha 123456 2026। এরপর এসএমএসটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। মানচিত্রদেখুন

ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এ জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া ও এ-সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি