৭ মে ২০২৬

আগামীকাল দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আগামীকাল দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডে তার পাঁচ দিনের সরকারি সফর শেষ করে আগামীকাল দেশে ফিরবেন। এটি ছিল তার ত্রিদেশীয় সফরের তৃতীয় ও চূড়ান্ত সফর।

ফিনিস রাজধানী থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক মো. নজরুল ইসলাম টেলিফোনে জানান, কাতার এয়ারলাইন্সের একটি বিমান ফিনল্যান্ড সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে দোহার উদ্দেশে হেলসিনকি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

কাতারের রাজধানী দোহায় কিছুক্ষণের যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ার লাইনন্স-এর একটি ভিভিআইপি ফ্লাইটে সেখান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। বিমানটি আগামীকাল সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ফিনল্যান্ডে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ জুন ফিনিস প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন এবং ৫ জুন অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগ তাঁর সম্মানে আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন। সৌদি আরবে তিন দিনের সফর শেষে শেখ হাসিনা গত ৩ জুন জেদ্দা থেকে হেলসিনকি পৌঁছেন।

সৌদি আরবে তিন দিনের সফরকালে প্রধানমন্ত্রী বাদশাহর আমন্ত্রণে মক্কায় অনুষ্ঠিত ১৪ তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন। এছাড়া তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন এবং মদিনায় প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)-এর রওজা মোবারক জিয়ারত করেন।

ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী গত ২৮মে জাপানের রাজধানী টোকিও যান। জাপানে চারদিন অবস্থানকালে শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আড়াই বিলিয়নের দ্বিপক্ষীয় চুক্তিসহ ৪০টি ওডিএ চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়া প্রধানমন্ত্রী ‘ফিউচার ফর এশিয়া’ বিষয়ক নিক্কেই সম্মেলনেও যোগ দেন। ওই সম্মেলনে প্রধানমন্ত্রী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জাপানের ব্যবসায়ী নেতৃতৃন্দের সঙ্গেও গোলটেবিল বৈঠক করেন। শেখ হাসিনা হলি আর্টিজান হামলায় হতাহতদের পরিবার এবং জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকার সঙ্গে পৃথক বৈঠক করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি