৪ মে ২০২৬

আগামীকাল বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক সম্প্রচার শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আগামীকাল বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক সম্প্রচার শুরু

বাংলাপ্রেস অনলাইন : বাংলাদেশের প্রথম মহাকাশ যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) আগামীকাল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশীপ সম্প্রচারের মধ্য দিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে। সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, এ উপলক্ষে বিএস-১-এর তদারকী সংস্থা বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিসিএসসিএল’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আজ বাসস’কে বলেন, তারা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে সাফ চ্যাম্পিয়নশীপ খেলা সম্প্রচারের জন্য প্রস্তুত।

এই সম্প্রচারকে বাণিজ্যিক কার্যক্রমের ‘প্রাক-পরীক্ষা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়া একটি বেসরকারি স্যাটেলাইট স্টেশনে সম্প্রচারের পর আমরা তা বিটিভিতে প্রচার করব।’ স্যাটেলাইটটি মহাকাশে স্থান করে নেয়ার পর থেকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে ড. মাহমুদ বলেন, ‘এখন আমাদের সামনে চলার সময় এসেছে। আমরা আগামী দুই সপ্তাহ পরীক্ষামূলক সম্প্রচারের মাধ্যমে বিএস-১-এর কার্যক্রম অবলোকন করব।’স্থানীয় স্যাটেলাইট টিভি চ্যানেল সমূহের প্রস্তুতি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিসিএসসিএল’র প্রকৌশলীগণ তাদের সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের ব্যাপারে কাজ করছেন।

চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সংযোগের জন্য তাতে অন্যান্য স্যাটেলাইট থেকে কিছু যন্ত্রপাতি স্থাপন করা প্রয়োজন।’ তিনি বলেন, এই স্যাটেলাইটের প্রস্তুতকারী প্রতিষ্ঠান থমাস অ্যালিনিয়া স্পেস এখনো বিসিএসসিএল-এর কাছে দুটি গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণ হস্তান্তর করেনি। এই দুই গ্রাউন্ড স্টেশনের প্রাথমিকটি গাজীপুরে এবং মাধ্যমিকটি রাঙ্গামাটিতে অবস্থিত। আগামীকাল ৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ১২তম সাফ চ্যাম্পিয়নশীপ দ্বিবার্ষিক আন্তর্জাতিক পুরুষ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি