৪ মে ২০২৬

আগামী নির্বাচনে সাইবার যুদ্ধ হবে: এইচটি ইমাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আগামী নির্বাচনে সাইবার যুদ্ধ হবে: এইচটি ইমাম

বাংলাপ্রেস অনলাইন :‘আগামী সংসদ নির্বাচনে সাইবার যুদ্ধ হবে। দলীয় নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ছাত্র, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ সর্বস্তরের নেতাকর্মীদের পাল্টা জবাব দিতে হবে।’আজ শনিবার দুপুরে যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।

তিনি বলেন, ‘আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করুন প্রতিপক্ষের শত্রুদের অপপ্রচারের জবাব দেওয়ার জন্য। বাঁশের কেল্লার মতো নানা আইডি ব্যবহার করে দেশের বাইরে থেকে সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করছে। তারা যদি মিথ্যা এক একটি লেখে, আপনার দশটি জবাব লিখুন। আপনারা কেন পিছিয়ে থাকবেন। আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংঘাতিক লড়াই হবে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে।’

এইচটি ইমাম বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। আমাদের অস্তিত্ব থাকবে না। আগামী নির্বাচন আমাদের অস্তিত্বের লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততে হবে। জেতার জন্য আপনারা কাজ করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। তিনি যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষে কাজ করতে হবে। যিনি এমপি হতে চান তিনি যদি বলেন বর্তমান এমপি কোনো উন্নয়ন করেনি, তাহলে কি দাঁড়াল, সরকার উন্নয়ন করেনি। প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বলতে গিয়ে সরকারের বিরুদ্ধে বলা যাবে না। ঐক্যবদ্ধভাবে কাজ না করলে বিজয় আসবে না। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম একটি আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল উদ্বোধন করেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি