আগামী জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবে : রেলপথ মন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, আগামী বছরের জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবে। এর ফলে ভারত, নেপাল ও ভুট্রান এবং বাংলাদেশ এই পথ
দিয়ে যাত্রী ও পণ্য পরিবহন করতে পারবে।
রবিবার দুপুরে ১৪০ কোটি টাকা ব্যয়ে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ উন্নয়ন প্রকল্প পরিদর্শণ শেষে নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনের সাংবাদিকদের এসব কথা জানান রেলপথ মন্ত্রী। এসময় তিনি আরো জানান, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবী পুরন করতে আগামী জুন থেকে চিলাহাটি-ঢাকা রেলপথে একটি দিবাকালীন আন্তঃনগর ট্রেন চালু করা হবে।
এর আগে চিলাহাটি রেলস্টেশনের আইকনিক ভবন, লুপলাইন স্থাপনে জমি অধিগ্রহণ এলাকা পরিদর্শণ শেষে স্থানীয় জমির মালিকদের সাথে মতবিনিময় করেন রেলপথ মন্ত্রী।
এ সময় নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম), চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী ছাড়াও রেলের উর্দ্ধতন কর্মকর্তা এবং ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স এর প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি