৮ মে ২০২৬

আগামী জুলাই মাসে চালু হবে চিলাহাটী-হলদীবাড়ী রেলপথ : রেলপথ মন্ত্রি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আগামী জুলাই মাসে চালু হবে চিলাহাটী-হলদীবাড়ী রেলপথ : রেলপথ মন্ত্রি

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : আগামী জুন মাসেই চিলাহাটী হলদীবাড়ী রেল পথ চালু হবে, চিলাহাটী রোডে যুক্ত করা হবে কয়েকটি নতুন ট্রেন। প্রধান মন্ত্রি শেখ হাসিনা ও ভারতের প্রধান মন্ত্রি নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তা উদ্বোধন করবেন।

ভারতের সাথে রেল সংযোগ স্থাপন চিলাহাটী ও চিলাহাটী হলদীবাড়ী বর্ডারের মধ্যে ব্রডগ্রেজ রেল পথ নির্মান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা গুলো বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় রেল পথ মন্ত্রি নুরুল ইসলাম সুজন, এমপি।

শনিবার (২১সেপ্টেম্বর) উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটী রেল ষ্টেশন চত্তরে বাংলাদেশ রেলওয়ে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহা-ব্যবস্থাপক হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী মতি রীভা গাঙ্গুলী দাস, নীলফামারী-২ আসনের মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নুর,এমপি, নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য (৩২৩) রাবেয়া আলীম, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম), ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, ঠিকাদারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম রহমান আলমগীর, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আক্ততার সুমি সহ সরকারী ও বেসরকারী পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রি আরো বলেন, এ অঞ্চলের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। এখানে কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো। তিনি কাজটি সঠিক সময়ে শেষ করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি