৬ মে ২০২৬

আগামী জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে নির্বাচন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আগামী জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে নির্বাচন
বাংলাপ্রেস, ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব্বোর্চ্চ ১৫০ আসনে ইভিএমে নির্বাচন করার সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে, এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এসময় বৈঠকে গাইবান্ধা-৫ শূন্য আসনে ইভিএমে ভোট ১২ অক্টোবর হবে বলে সিদ্ধান্ত হয়। এছাড়া ৬১ জেলা পরিষদে ইভিএমের মাধ্যমে ভোট ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্বাচনে কতগুলো আসনে ইভিএম ব্যবহার করা হবে তা নিশ্চিত করতে আজ বৈঠকে বসে নির্বাচন কমিশন। ইসি জানায়, বর্তমানে ১ লাখ ৫০ হাজার ইভিএম মজুদ আছে। যা দিয়ে ৭০ থেকে ৮০ আসনে ভোট করার সক্ষমতা আছে। তবে ১৫০ আসনে ভোট করার জন্য নতুন ইভিএম মেশিন কিনতে হবে ইসিকে। সেই প্রকল্পের কাজ শুরু হয়েছে। তবে ইভিএম নিয়ে বিএনপিসহ ১৪টি রাজনৈতিক দলের আপত্তি আমলে নেয়নি কমিশন। ইসির সাথে সংলাপে ইভিএম ব্যবহারের বিপক্ষে মত দেয় তারা। কয়েকটি দল অর্ধেক আসনে ইভিএমের প্রস্তাব দেয়। শুধু আওয়ামী লীগ চেয়েছিল ৩০০ আসনে ইভিএম। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি