৯ মে ২০২৬

আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে : আমির খসরু মাহমুদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে : আমির খসরু মাহমুদ
নোয়াখালী প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। নতুন বাংলাদেশে বিএনপি সকলকে নিয়ে এগিয়ে যেতে চায়। তারেক রহমান যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নোয়াখালী সদর উপজেলার খলিফার হাটে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় সরকারের মাধ্যমে তারেক রহমান এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা বলেছেন।শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষের যে মনোজগত সৃষ্টি হয়েছে তা বুঝতে হবে। মানুষের প্রত্যাশা কি বুঝতে হবে, মানুষের আকাঙ্খা বুঝতে হবে। যুব মমাজের আকাঙ্খা কি বুঝতে হবে। আমির খসরু আগামী দিনের রাজনীতি ভিন্ন রকম হবে উল্লেখ করে বলেন, ৩১ দফা বাস্তবায়ের মাধ্যমে আরো কোন সংস্কার প্রয়োজন হলে বিএনপি সেটা করতে প্রস্তুত আছে। এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, জেলা সভাপতি সাবের আহম্মদ উপস্থিত ছিলেন।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি