৬ মে ২০২৬

আগামী ৮ অথবা ৯ মার্চ থেকে উপজেলা পরিষদ নির্বাচন শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আগামী ৮ অথবা ৯ মার্চ থেকে উপজেলা পরিষদ নির্বাচন শুরু
 

বাংলাপ্রেস জাতীয় দপ্তর : আগামী ৮ অথবা ৯ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। এজন্য ৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৩ ফেব্রুয়ারি কমিশন বৈঠক করে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তবে আজকের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ অথবা ৯ মার্চ। আর দ্বিতীয় থেকে পরবর্তী ধাপের ভোটগ্রহণ হবে ঈদের পর। সাতদিন পরপর এসব ধাপের ভোটগ্রহণ করা হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা মার্চে উপজেলা পরিষদ নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন। দেশের ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টির ভোট হবে পাঁচ ধাপে। অবশিষ্টগুলোর মেয়াদপূর্ণ হওয়া সাপেক্ষে ভোটগ্রহণ করবে ইসি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি