আগামী ২১ সেপ্টেম্বর আশুরা পালিত হবে বাংলাদেশে

বাংলাপ্রেস অনলাইন :মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশে আশুরা পালিত হবে।বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় আশুরার তারিখ ঘোষণা করা হয় বলে সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।এতে বলা হয়, সোমবার বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১১ সেপ্টেম্বর জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। ১২ সেপ্টেম্বর মহররম মাস গণনা শুরু হওয়ায় আগামী ২১ সেপ্টেম্বর সারা দেশে পবিত্র আশুরা উদযাপিত হবে।
আশুরা উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকলেও এবার সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে আশুরা পালিত হবে।১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান, বিশেষ করে শিয়া মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে পালন করেন দিনটি।এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।
ধর্ম সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জহির আহমদ, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, ওয়াকফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দিন আহমদ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সৈয়দ আবুল হাসনাত, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
বাংলাপ্রেস /এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি