
নিজস্ব প্রতিবেদক: আগাম ভোট দিতে আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) ফ্লোরিডায় যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৩ নভেম্বর। তবে এবার আগাম ভোট দিচ্ছেন রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক। করোনাভাইরাস মহামারির মধ্যে অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন। সেই কাতারেই যোগ দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পও।
হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিরে বলেছেন, শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে আগাম ভোট দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের বাসস্থান হচ্ছে ফ্লোরিডা। ফ্লোরিডায় ট্রাম্পের দুটি বিশাল গলফ রিসোর্ট রয়েছে, এর একটি আটলান্টিক উপকূলের শহর ওয়েস্ট পাম বিচে অবস্থিত। মূলত নির্বাচনের দিনে ভিড়ভাট্টা এড়াতেই করোনাভাইরাস মহামারির মধ্যে অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গত বুধবার পর্যন্ত চার কোটি ২০ লাখ ভোটার ভোট দিয়েছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]