৭ মে ২০২৬

আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, শীর্ষ তালেবান নেতাসহ নিহত ১৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, শীর্ষ তালেবান নেতাসহ নিহত ১৪
বাংলাপ্রেস ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত শহরের একটি মসজিদের বাইরে ভয়াবহ বিস্ফোরণে তালেবানের শীর্ষ এক নেতাসহ অনেক মানুষ নিহত হয়েছেন। হেরাতের পুলিশ মুখপাত্র মাহমুদ রাসোলি বলেন, মুজিব রহমান আনসারি কয়েকজন নিরাপত্তা কর্মীসহ মসজিদে যাচ্ছিলেন। এ সময় বিস্ফেরণ ঘটলে তারা মারা যান। তবে এ বিস্ফোরণে কতজন মারা গেছেন তা নিশ্চিত করে বলতে পারেননি রাসোলি। তবে আল-জাজিরা এক সূত্রের বরাতে জানিয়েছে, বিস্ফোরণে ১৪ জন মারা গেছেন। আনসারিকে হত্যার নিন্দা জানিয়ে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মোজাহিদ জানান, অপরাধীদের কড়া শাস্তির আওতায় আনা হবে। গত জুনে আয়োজিত এক বিশাল শীর্ষ আলেমদের জনসভায় তালেবানদের পক্ষে জোরালোভাবে সমর্থন জানিয়ে কথা বলেন মুজিব রহমান আনাসারি। ঐ সময় তালেবানের বিরুদ্ধে দাঁড়ানো ব্যক্তিদের তিনি নিন্দা জানান। এক্সপ্রেস টিব্রিউটের এক প্রতিবেদনে জানানো হয়, হেরাত শহরের মসজিদের বাইরের এ হামলার দায় স্বীকার করেছে আইএসের খোরাসান শাখা। তালেবান বলছে, এক বছর আগে ক্ষমতা গ্রহণের পর দেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করছে। তবে কয়েকমাসে বেশ কয়েকটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে আফগানিস্তানে। এর মধ্যে ব্যস্ততম মসজিদে নামাজের সময় হামলাগুলো চালানো হয়। আফগান বার্তা সংস্থা টলো নিউজ জানায়, আনসারি গোজারাহ মসজিদের ইমাম ছিলেন। মসজিদে যাওয়ার সময়ই বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি