আফগানিস্তানে শুধু ১২ বছরের কম বয়সী মেয়েরা গান গাইতে পারবে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আফগানিস্তানে যেসব মেয়ের বয়স ১২ বছর পেরিয়ে গেছে তারা কোনো অনুষ্ঠানে গান গাইতে পারবে না বলে নিয়ম জারি করছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। আফগানিস্তানের সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ জানিয়েছে, ১২ বছরের বেশি বয়সী স্কুলবালিকারা শুধুমাত্র সেইসব অনুষ্ঠানে গান করতে পারবে যেখানে ‘শতভাগ নারী’ থাকবে।
বিশেষজ্ঞরা বলছেন, আফগান প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন ধরে তালেবানের শান্তি বৈঠক চলছে। তারই প্রেক্ষিতে এই ধরনের কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে আফগান সরকার।
তালেবান আমলে মেয়েদের স্কুলে যাওয়া, গান গাওয়া, শিল্পচর্চায় বহু নিষেধাজ্ঞা ছিল। তালেবান পরবর্তী সময়ে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হচ্ছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশ নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বুধবার এই নির্দেশ জারি হওয়ার পরে আফগানিস্তানের নারীরা প্রতিবাদ করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে মেয়েদের গান গাওয়ার ছবি পোস্ট করে জানিয়েছেন, এটাই দেশের সংস্কৃতি। তালেবানি নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে।
অনেকে আবার সরাসরি শিক্ষামন্ত্রী রঙ্গিনা হামিদিকে আক্রমণ করছেন। তাদের বক্তব্য, হামিদি পরিচিত ছিলেন নারী আন্দোলনের কর্মী হিসেবে। নারীদের কথা সকলের সামনে তুলে ধরার কথা ছিল তার। তিনি কীভাবে এই নির্দেশ জারি করলেন?
প্রশাসনের সূত্র অবশ্য জানিয়েছে, অভিভাবকদের অনুরোধেই এই নিয়ম জারি করা হয়েছে। অনেক দিন ধরেই দেশের বড় অংশের অভিভাবকেরা বলছিলেন, মেয়েদের গান গাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। তারই জেরে এই নিয়ম তৈরি করা হয়েছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি