আফগানিস্তানে সংঘর্ষে নিহত ৫০ বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে সোমবার রাতে প্রচন্ড সংঘর্ষ চলাকালে কমপক্ষে ৫০ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি বেসরকারি বার্তা সংস্থা একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, তালেবান জঙ্গিরা আজরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মধ্যরাতের পর হামলা চালালে সেখানে এ সংঘর্ষ শুরু হয়।প্রাদেশিক পরিষদের সদস্য আব্দুল ওয়ালি ওয়াকিলের বরাত দিয়ে ওই বার্তা সংস্থা পরিবেশিত খবরে বলা হয়, সংঘর্ষ চলাকালে ৩৫ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়।
এদিকে আজরার একটি পুলিশ ফাঁড়িতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্যরা বিমান হামলা শুরু করলে এ দুই মিত্র পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হলে কমপক্ষে ১৫ পুলিশ সদস্য নিহত হয়।নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অনেক তালেবান জঙ্গি নিহত বা আহত হয়েছে
বাংলাপ্রেস /এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে সরিয়ে নিলো নেদারল্যান্ডস
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
পাকিস্তানে আটক ভারতের সেই পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি