আফগানিস্তানে পুলিশের বাস লক্ষ্য করে আত্মঘাতী হামলায় নিহত ৫
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস অনলাইন: আফগানিস্তানের মধ্যাঞ্চলে পুলিশ কর্মকর্তা ও কর্মীবাহী একটি বাসকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী গাড়ি বোমা হামলায় শনিবার পাঁচ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র হেকমাতুল্লাহ্ দুররানি বলেন, তালেবান জঙ্গিরা ওয়ারদাকের প্রাদেশিক রাজধানী মাইদান শারে এই হামলা চালায়। তারা এই বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে। খবর এএফপি’র। দুররানি বলেন, বাসটি পুলিশের একটি কম্পাউন্ডের মূল ফটকে পৌঁছানো মাত্রই এই বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে দুই কর্মকর্তা ও তিন কর্মী রয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল রহমান মঙ্গল জানান, এই ঘটনায় ছয় জন নিহত হয়েছে। হোয়াটসআপের এক বার্তায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ্ মুজাহিদ বলেন, ‘এই হামলায় ১০ আফগান পুলিশ ও সৈন্য নিহত হয়েছে।’
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি