আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা করলো তালেবান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। আজ মঙ্গলবার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজ মঙ্গলবার সন্ধ্যার পর এক টুইট বার্তায় জানিয়েছে, আফগানিস্তানের নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নেতৃত্ব দেবেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। পাশাপাশি তার ডেপুটি হিসেবে কাজ করবেন সশস্ত্র ইসলামি এই গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার, সহকারী প্রধান (দ্বিতীয়) মৌলভী হান্নাফি।
ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিক হাক্কানি। ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব।
এর আগে তালেবানের জ্যেষ্ঠ নেতা আমিরুল মুমিনিন শেখ হাইবাতুল্লাহ আখুন্দজাদা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে রাঈস-ই-জামহুর অথবা রাঈস-উল-ওয়াজারা অথবা আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান এবং মোল্লা বারাদার আখুন্দ ও মোল্লা আব্দুস সালামকে তার ডেপুটি করার প্রস্তাব দেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি