৪ মে ২০২৬

আফগানিস্তানে নির্বাচনী প্রচারণায় হামলায় নিহত ১৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আফগানিস্তানে নির্বাচনী প্রচারণায় হামলায় নিহত ১৩

বাংলাপ্রেস অনলাইন: আফগানিস্তানে একটি নির্বাচনী প্রচারণায় আত্মঘাতী হামলায় ১৩ জন নিহত এবং আহত হয়েছেন প্রায় ২৫ জন। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এ হামলার ঘটনা ঘটে বলে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগানি বলেন, মঙ্গলবার প্রদেশটির রাজধানী জালালাবাদের কামা জেলায় সংসদীয় আসনের প্রার্থী আব্দুল নাসির মোহাম্মদের নির্বাচনী প্রচারণায় অজ্ঞাতনামা এক ব্যক্তি এ হামলা চালায়।

সাঈদ হুমায়ুন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সভায় আব্দুল নাসির বক্তৃতা করছিলেন, হঠাৎ করেই বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর মানুষ ভীত হয়ে চারদিকে ছোটাছুটি শুরু করে।’ প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরী বলেন, প্রায় ২০০ জন মানুষ ওই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল। দেশটির নির্বাচন কমিশনের দেয়া তথ্যমতে, এ হামলায় সংসদীয় নির্বাচনের পাঁচ প্রার্থী নিহত হয়েছেন। এ হামলার পর প্রদেশটিতে সহিংসতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আগামী ২০ অক্টোবর দেশটির সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটিতে নির্বাচন হোক এটা চাচ্ছে না তালেবান এবং ইসলামিক স্টেট (আইএস)। তাই নির্বাচন বানচাল করতে নানাভাবে চেষ্টা করছে তারা। তবে এখনও কোনো সন্ত্রাসীগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি