আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, হতাহত শতাধিক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার এ ঘটনায় শতাধিক হতাহত হয়েছে।
আফগানিস্তানে জাতিসংঘ মিশন এক টুইটে বলেছে, ‘প্রাথমিক তথ্যে ইঙ্গিত মিলেছে মসজিদের ভেতরে আত্মঘাতী বোমা হামলায় শতাধিক মানুষ নিহত ও আহত হয়েছে।’
সরকারি বার্তা সংস্থা বাখতার জানিয়েছে, হামলায় নিহত হয়েছে ৪৬ জন এবং আহত হয়েছে ১৪০ জনেরও বেশি।
এর আগে এক টুইটে তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছিলেন, ‘বিকেলে আমাদের স্বদেশী শিয়াদের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে..এতে আমাদের বিপুল সংখ্যক স্বদেশী শহিদ ও আহত হয়েছেন।’
এই হামলার পেছনে কে বা কারা জড়িত তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
সম্প্রতি রাজধানী কাবুলের একটি মসজিদসহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এগুলোর বেশ কয়েকটি দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট।
মসজিদসহ বিভিন্ন স্থানে পরিচালিত এসব হামলা তালেবানের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। গত ১৫ আগস্ট কাবুল দখল করা তালেবান সম্প্রতি ইসলামিক স্টেটের বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি