আফগানিস্তানে বিমান হামলায় নিহত ১৯ জঙ্গি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে ন্যাটো নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় স্থানীয় এক তালেবান নেতাসহ অন্তত ১৯ জঙ্গি নিহত ও অপর সাত জন আহত হয়েছে। বৃহস্পতিবার এক স্থানীয় কর্মকর্তা একথা জানান।প্রদেশিক পুলিশের মুখপাত্র মুহিবুল্লাহ্ মুহিব বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, বুধবার রাতে খাকি সাফেদ জেলার নাইদি এলাকায় তালেবানদের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে স্থানীয় তালেবান নেতা আগা মির আদালাত ও তার ১০ সহযোগী জঙ্গি নিহত হয়।
আদালাত গোলযোগপূর্ণ ওই এলাকার ২০০ জঙ্গির নেতা ছিলেন।মুহিব আরো বলেন, পার্শ্ববর্তী বালা বুলুক জেলায় প্রায় একই সময়ে পৃথক বিমান হামলায় আট তালেবান জঙ্গি নিহত হয়।তিনি বলেন, বালা বুলুকে এই অভিযানে তালেবানের তিনটি প্রতিরক্ষা শিবির ধ্বংস হয়
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি