আফগানিস্তান পৌঁছেছে বাংলাদেশের ত্রাণ সহায়তা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি কার্গো ফ্লাইট আফগানিস্তানে পৌঁছেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ১১ দশমিক ২২৭ টন ত্রাণ সহায়তা নিয়ে দেশটিতে পোঁছায় ফ্লাইটটি।
জানা গেছে, ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে বিমান বাহিনীর বিমানটি আজই বাংলাদেশে ফিরে আসবে।
এর আগে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমান শুক্রবার সকাল ৮টায় জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে আফগানিস্তানের কাবুলের উদ্দেশ্যে রওনা করে।
১১ দশমিক ২২৭ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস এবং ঔষধ।
উল্লেখ্য, আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত ১ সেপ্টেম্বর একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ২ হাজার ২০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩ হাজারের বেশি আফগান নাগরিক। ৮ হাজারের অধিক ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।
ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে দুর্যোগাক্রান্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ অবস্থায় আফগান জনগণের জরুরি মানবিক সহায়তা পাঠাল বাংলাদেশ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি