৭ মে ২০২৬

আদম তমিজী হক গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আদম তমিজী হক গ্রেপ্তার
বাংলাপ্রেস ঢাকা: শিল্প প্রতিষ্ঠান হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশীদ। এর আগে রাত ৮টার দিকে তমিজীকে রাজধানীর গুলশানের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। হারুন অর রশীদ জানান, ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় আদালত থেকে জারি করা পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর আদম তমিজি হককে গ্রেপ্তার করতে র‌্যাবের একটি দল গুলশানের বাসভবনে অভিযান চালায়। কিন্তু তিনি বাড়ির দরজা বন্ধ করে আত্মহত্যার হুমকি দেয়। পরে তাকে গ্রেপ্তার না করে ফিরে যায় র‌্যাবের অভিযানিক দল। আদম তমিজি হক ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। পরে দলীয় শিষ্টাচার বহির্ভূত কাজ করার দায়ে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি