৬ মে ২০২৬

আদিতমারীতে টাকা ছাড়া মিলছে না নতুন বই!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আদিতমারীতে টাকা ছাড়া মিলছে না নতুন বই!

মামুনুর রশিদ মিঠু, লালমনিরহাট থেকে : লালমনিরহাটে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ২০১৯ শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রীদের টাকা ছাড়া নতুন বই মিলছে না। খবরেরর সন্ধানে সরেজমিনে গেলে গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক আনিছুর রহমানের বিরুদ্ধে মিলল অভিযোগের স্তুপ।

জানা যায়, বই দেয়ার নামে ভেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনিছুর রহমান এর নির্দেশে ৩০০ থেকে ৫০০ টাকা করে মাথা পিছু নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। একাধিক ছাত্র/ছাত্রী ও অভিভাবকের সাথে কথা বললে, তারা প্রত্যেকেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের স্তুপ জমা করে। কেউ কেউ আবার ভয়ে মুখ খুলতে চান না।

অভিযোগের মধ্যে রয়েছে ভর্তির সময় অতিরিক্ত টাকা আদায় বিভিন্ন অযুহাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়, ছোট-খাটো বিষয়ে শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালি-গালাজ ইত্যাদি। এসব অভিযোগের প্রেক্ষিতে ভেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানের সাথে এ বিষয়ে কথা বললে তিনি বলেন, বইগুলো শহর থেকে আনতে আমার টাকা খরচ হয়েছে, এসব টাকা কি আমার ঘর থেকে এনে দিব। নতুন বই দেয়ার সময় টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, আমরা শিক্ষকদের চা-নাস্তা খাওয়ানোর জন্য সামান্য কিছু টাকা নিয়েছি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি