আদিতমারীর নারী সংগঠক মিলি ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী
মামুনুর রশিদ (মিঠ), লালমনিরহাট থেকে : আদিতমারী উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করে উপজেলা ও ইউনিয়ন এলাকায় গণসংযোগ, উঠান-বৈঠকে করছেন। নির্ভীক, যোগ্য, জবাবদিহিতা মুলক দক্ষ ব্যক্তি হিসেবে এলাকায় বেশ জনপ্রিয় হয়েছে। লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে প্রিয় মুখ সুপরিচিত সামছুন্নাহার মিলি।
জানা গেছে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারে ৩০ নভেম্বর ১৯৭৮ সালে সামছুন্নাহার মিলি জন্ম গ্রহন করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা কালু মিয়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সময় ৭নং সেক্টরে কমান্ডারের দায়িত্ব পালন করেন। বাবা মুক্তিযোদ্ধা বলে দেশ ও সমাজের জনগনের প্রতি দায়ীত্ব একটু বেশি বলে মনে করেন এই মহিলা সংগঠক, সমাজ সেবিকা, শিক্ষানুরাগী সামছুন্নাহার মিলি। লেখাপড়া শেষ করতে না করতেই সামছুন্নাহার মিলি নিজেকে আত্মনিয়োগ করে সমাজের পিছিয়ে পরা, সুবিধা বঞ্চিত, বিধবা,স্বামী পরিত্যাক্তা নারীদের নিয়ে কাজ শুরু করেন। সামছুন্নাহার মিলি খুব অল্প সময়ে সমাজ সেবিকা হিসেবে খ্যাতি অর্জন করেন। এছাড়াও জাগো নারী প্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক সামছুন্নাহার মিলি শুধু আদিতমারী উপজেলার মানুষ নয় বরং গোটা জেলাজুড়ে সমাজ সেবিকা হিসেবে এক নামেই চেনে।
ইতিমধ্যে জাগো নারী প্রগতি সংস্থার ৭৫০ জন যুবক/যুবতীকে যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর নারী প্রগতির সহযোগিতায় দক্ষতা উন্নয়ন প্রজেক্টের মাধ্যমে ট্রেইলারিং, কেঁচো সার, জৈব সার, কাগজের ঠোংগা ইত্যাদি দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষন দিয়ে হাতে কলমে শিক্ষা দিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে যার সুফল পাচ্ছেন অনেক যুবক/যুবতি। এলাকার অসহায় মানুষগুলোর সুখে-দুঃখে বছরের পর বছর ধরেযিনি নিজেকে নিঃস্বার্থে ভাবে বিলিয়ে দিয়েছেন। হাতীবান্ধা ও পাটগ্রামে গড়ে তুলেছেন, সুবিধা বঞ্চিত শ্রমজীবী শিশুদের জন্য শ্রমজীবী শিশুকল্যান প্রাথমিক বিদ্যালয়। যেখানে শত শত শিশু শিক্ষালাভ করছে বিনা খরচে। এ ছাড়া মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় দ্বিপ্ত প্রজেক্টের মাধ্যমে শান্তি সম্প্রিতিতে নারী শীর্ষক বেশকিছু উন্নয়ন মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। সামছুন্নাহার মিলি প্রতিবন্ধি স্কুল প্রতিষ্ঠা করেছেন উপজেলার খারুভাজ সারপুকুরে। এ নারী সংগঠক সামছুন্নাহার মিলি এবারে আদিতমারী উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ইতোমধ্যে সে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। উপজেলা ও ইউনিয়ন এলাকায় গণসংযোগ, উঠান-বৈঠকে করছেন। এ ব্যাপারে সামছুন্নাহার মিলি আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এলাকার অসহায় মানুষগুলোর সুখে-দুঃখে বছরের পর বছর ধরে নিজেকে নিঃস্বার্থ ভাবে বিলিয়ে দিয়েছি। তাই আসন্ন আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সামছুন্নাহার মিলিকেই ভোট দিবেন এমটাই আশা করছি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি