৫ মে ২০২৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা
ঝিনাইদহ থেকে সংবাদদাতা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে সদর উপজেলার মধুপুর পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের সমর্থকদের সাথে একই এলাকার গিয়াস উদ্দিনের সমর্থকদের বিরোধ চলে আসছিল। গত ১৬ মে মধুপুর গ্রামে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।এরই জের ধরে গেল রাতে শহিদুল ইসলাম হিরনের সমর্থক আমজাদ মোল্লা, বশির উদ্দিন, মিজানুর, রিপনের নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গিয়াস উদ্দিনের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এসময় ওই গ্রামের সবেদ মীর, আব্দুল্লাহ, ফিরোজ, নুর ইসলাম, মাসুদ হোসেন, বাটুল, আবু হানিফ, সুলতান, মতিয়ার, নান্টু, কামালের দোকানসহ ১২ টি বাড়ি ভাংচুর করা হয়। গরু, ছাগল, কবুতর, ধান লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করে ভুক্তভোগিরা।ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি