৫ মে ২০২৬

আধা কিলোমিটারের বেশি হেঁটে হেলিকপ্টারে উঠলেন প্রধানমন্ত্রী ও তার ছোট বোন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আধা কিলোমিটারের বেশি হেঁটে হেলিকপ্টারে উঠলেন প্রধানমন্ত্রী ও তার ছোট বোন

বাংলাপ্রেস ডেস্ক:  বুধবার আধা কিলোমিটারের বেশি পথ হেঁটে হেলিকপ্টারে চড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে হেলিকপ্টারে উঠতে গিয়ে অন্য সময় গাড়ি ব্যবহার করলেও এবার হাঁটলেন তিনি।

বুধবার তিনি নির্ধারিত সরকারি গাড়িটি ব্যবহার করেননি।জানা গেছে, সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে হেলিকপ্টারে উঠতে প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি তাকে হেলিপ্যাড পর্যন্ত নিয়ে যেতে প্রস্তুত ছিল। কিন্তু বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে নিজ গ্রামের পথে হাঁটতেই বেশি ভালো লাগে বলে জানান শেখ হাসিনা।

সরকারি ও নিরাপত্তা কর্মীদের প্রধানমন্ত্রী বলেন, গাড়ির প্রয়োজন নেই। হেঁটেই এই দূরত্ব যাওয়া যাবে।হেলিপ্যাড পর্যন্ত যাওয়ার সময় বঙ্গবন্ধু দুই মেয়ে হাসিনা ও রেহানার সঙ্গে ছিলেন নিরাপত্তা কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।এদিন সকালেই জাতির পিতার সমাধিসৌধে কবর জিয়ারতে নবগঠিত মন্ত্রিসভার সদস্য এবং সিনিয়র আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে টুঙ্গীপাড়া এসেছিলেন শেখ হাসিনা।

পুষ্পস্তবক অর্পণ ছাড়াও, ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এবং ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধির পাশে বসে কোরআন তেলাওয়াত করেন।

নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা, যারা এদিন জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন তারাও এসেছিলেন পাবলিক ট্রান্সপোর্ট, বাসে চড়ে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি